শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রবিবার সকাল ৯টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের মনোনয়ন বোর্ড এ সাক্ষাতকার নিচ্ছে। বোর্ডের সদস্য হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, আজ (রবিবার) দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ এবং বেলা আড়াইটা থেকে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

এ সূত্র আরও জানায়, আগামীকাল সোমবার খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে, যা সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে। এদিন বিকাল ৩টা থেকে শুরু হবে বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার।

এ ছাড়া, মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার হবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগের সাক্ষাৎকার শুরু হবে।

বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত হবে ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের এবং বিকাল ৩টা থেকে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে।

এর আগে গত শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রবিবার থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন চার হাজার প্রার্থী।

নির্বাচন করছেন না সোহেল তাজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ