শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় আদমদীঘি উপজেলায় নজরুল সর্দার (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার মন্দিরপুকুর গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন নামে একজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে আদমদিঘি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। তবে তার হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ বলছে, মাদক সংক্রান্ত কিংবা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহত নজরুল ইসলাম উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মন্দিরপুকুর গ্রামের মৃত সখির সরদারের ছেলে এবং চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নজরুল ইসলাম শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। তার মোবাইল বন্ধ থাকায় সম্ভাব্য স্থানে খোঁজখবর নিয়েও সন্ধান পায়নি পরিবার।

শনিবার বিকেলে গ্রামের পাশে একটি মাঠে তার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

আদমদীঘি থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায় বিরোধ অথবা রাজনৈতিক বিবাদের জেরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে দুটি মামলা রয়েছে। তিনি সম্প্রতি মাছের ব্যবসা শুরু করেছিলেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ইসলামী আন্দোলনের ৩০০ আসনের মনোনয়ন সম্পন্ন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ