শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

প্রিন্স সালমানই খাশোগিকে হত্যার নির্দেশ দেন: সিআইএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানই ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই।

তবে সৌদি সরকার এ ঘটনায় প্রিন্স সালমানের জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

মার্কিন এক কর্মকর্তা শুক্রবার সিএনএনকে বলেন, তুর্কি সরকারের দেয়া অডিও রেকর্ডিং, বিভিন্ন প্রমাণাদি এবং মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যের ওপর ভিত্তি করে তারা এই সিদ্ধান্তে পৌছঁছেন।

তিনি জানান, তদন্তকারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, খাশোগিকে হত্যার মতো এমন একটি অপারেশন প্রিন্স সালমানের অনুমতি ছাড়া হয়নি।

এদিকে বৃহস্পতিবার সৌদির পাবলিক প্রসিকিউটর কার্যালয় জানিয়েছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমান নন ইস্তাম্বুলে কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন একজন গোয়েন্দা কর্মকর্তা।

ওই তথ্য মতে হত্যার নির্দেশদাতা ওই গোয়েন্দা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছিল খাশোগিকে বুঝিয়ে সৌদি ফিরিয়ে আনার। কিন্তু তিনি তা না করে খাশোগিকে হত্যা করেন।

উল্লেখ্য, সাংবাদিক জামাল খাশোগি সৌদি রাজপরিবারের সমালোচক ছিলেন। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। তার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলতে কনস্যুলেটে যাওয়ার পর সেখানে তাকে হত্যা করা হয়। কিন্তু তার মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

খাশোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ডের আবেদন সৌদির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ