রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

‘খেলাফতের কাজকে এগিয়ে নেয়া মুসলিম উম্মাহর ঈমানী দায়িত্ব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মরহুম আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন ইখলাসের সাথে করে গেছেন।

কারণ খেলাফতের কাজকে এগিয়ে নেয়া বিভিন্ন ইসলামী দল তথা মুসলিম উম্মাহর ঈমানী দায়িত্ব। আর এজন্যই মুসলিম উম্মাহর বিরুদ্ধে বিশ্বব্যাপী ইহুদী, মার্কিন, বৃটিশ ও ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্র চলছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. এর জীবন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা যুবায়ের আহমদ আনসারী বলেন, আল্লামা হাবীবুর রহমান দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র এবং নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে গেছেন। সুতরাং নাস্তিক মুরতাদরা যাতে কোনো আস্ফালন দেখাতে না পারে সে জন্যে আমাদের সজাগ থাকতে হবে।

জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ হোসাইনীর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল উবায়দুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ ফয়সাল।

প্রধান বক্তা ছিলেন প্রিন্সিপাল হাবীবুর রহমান রহ. এর সাহেবজাদা মাওলানা সামিউর রহমান মূসা। বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মুফতী আব্দুর রহীম সাঈদ, মাওলানা রহমত আলী, সাবেক ঢাকা মহানগর সভাপতি মুফতি আব্দুল মুমিন, মাওলানা আহমদুল্লাহ মাসউদ, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সানোয়ার, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক তারিক বিন হাবিব, বায়তুলমাল সম্পাদক সাদিক সালিম, প্রচার ও প্রকাশণা সম্পাদক সালাহ উদ্দিন সাকি, অফিস ও ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ । উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ওপ্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, কড়াইল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ