রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ফাঁস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আজিমপুরে গলায় ফাঁস দিয়ে লায়লা আঞ্জুমান ইভা (২৫) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। ইভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ইভাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলাল উদ্দিন জানান, আজিমপুরের শেখ শাহ বাজার এলাকায় একটি বাসার নিচতলায় ইভা আরেক ছাত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। রাতে বাসার জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন ইভা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তাঁর রুমমেট।

আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় মির্জা আব্বাসকে আসামি করে ৩ মামলা

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ