রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

কাজিপুরে ইসলামী আন্দোলন প্রার্থীকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ ১ আসন কাজিপুর এলাকার আগামী জাতীয় সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আল-আমিন সিরাজীকে হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ করেন মুফতি আল-আমিন সিরাজী।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুফতি আল-আমিন সিরাজী মনোনয়ন পেয়ে হাতপাখা প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে গণসংযোগ করছিলেন।

এ কারণে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্নভাবে তাকে হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়।

এতে প্রার্থী এলাকায় সুষ্ঠু ও অবাধে নির্বাচন কার্যক্রম পরিচালনা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, প্রার্থীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: ইসি সচিব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ