রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বালিয়া মাদরাসার বোর্ডিংয়ের খাবারে বিষক্রিয়া: নিহত ১, অসুস্থ শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বোর্ডিংয়ে খাবারে বিষক্রিয়ায় এক ছাত্রের মৃত্যু  ও অসুস্থ  হয়েছে পড়ে আছে শতাধিক ছাত্র। ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া আশরাফুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার রাতে প্রায় ২০০ ছাত্র ও কয়েকজন শিক্ষক রাতের খাবান খান। খাবার খাওয়ার পর পরই শিক্ষক আলী আহসান, হাফেজ বদরুল, সোলেমান, রফিকুল ইসলাম, ছাত্র রিয়াদ (১৮), সামিউল (১৪), হাসান (১৩), সানোয়ার (১৭), রবিউল (১৭) সহ সবার ডায়রিয়া শুরু হয়।

বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় বিভিন্ন ফার্মেসী ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তার মধ্যে তাদাখুল ক্লাসের ছাত্র রিয়াদের (১৮) অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টায় তার মৃত্যু হয়।

সে তেকুনা বালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ফুলপুর হাসাপাতালে ভর্তি করা হয়েছে বেশ কিছু অসুস্থ ছাত্রকে।

বালিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান মণ্ডল জানান, মঙ্গলবার রাতের খাবারের তালিকায়  ছিল মুরগির মাংস ও এংকর ডাল। তাদের ধারণা, এংকর ডালের ভেতর কোনো রাসায়নিক দ্রব্য থাকার কারণে এ ঘটনা ঘটেছে।

লজিং যুগের নীরব অবসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ