শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের শায়খে সানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে

পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন উপমহাদেশের শ্রেষ্ঠতম দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শায়খে সানী আল্লামা কমর উদ্দীন আহমাদ গৌরখপুরী।

আগামীকাল বুধবার তিনি বাংলাদেশে আসবেন। মাদারীপুর ও শরীয়তপুরসহ বেশ কয়েকটি জায়গায় দীনি সফর শেষে ফিরবেন ১৮ তারিখ।

জানা যায়, আগামীকাল ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় প্রোগ্রামের মাধ্যমে শুরু হবে তার কার্যক্রম। পর্যায়ক্রমে মাদারীপুর ও শরীয়তপুরসহ আরো কয়েকটি স্থানে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন প্রবীণ এ ভারতীয় আলেম৷

এবার হযরতকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন মাদরীপুর (চণ্ডিবর্দী)-এর পীর সাহেব মাওলানা আলী আহমাদ চৌধুরী৷ পীর সাহেবের বিশেষ আমন্ত্রণেই ৫ দিনের সফরে আগামীকাল বাংলাদেশে আসবেন তিনি৷

আল্লামা কমর উদ্দীন আহমাদ শাইখুল আরব ওয়াল আজম হজরত হুসাইন আহমদ মাদানি রহিমাহুল্লাহ-এর খাস শাগরেদ এবং শায়েখ ইবরাহিম বলইয়াভি রহিমাহুল্লাহ-এর বিশেষ খলিফা৷ দীর্ঘ দিন তিনি দারুল উলুম দেওবন্দে মুসলিম শরিফের দরস দান করেছেন। বর্তমানে তিনি হাদিসে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব বুখারি শরিফের দ্বিতীয় খণ্ডের পাঠদান করছেন৷

জানা গেছে, শায়খ দা. বা. আগামীকাল ভারতীয় সময় সকাল ১০ টা ৩০ মিনিটে ইন্ডিয়ার জেট এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নিউ দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন৷ দুপুর ১ টা ০৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন৷

হযরতকে দিল্লি ইন্ধিরা গান্ধি এয়ারপোর্ট থেকে বিমানে তুলে দিতে দিতে দেওবন্দ থেকে দিল্লি পর্যন্ত হযরতের সঙ্গে থাকবেন হযরতের খাছ শাগরেদ ফয়সাল উসমান৷

ঢাকায় হযরতকে স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন মাওলানা ইসমাঈল মাদানী ও মিরপুরের এক মাদরাসার মুহতামিম মাওলানা আলী আহমদসহ একটি বিশেষ কাফেলা৷

বাংলাদেশে সফরকালে হজরতের খেমতের তদারকিতে থাকবেন মাদারীপুর আহমাদাবাদ ইসলামিয়া কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা হাবীব আহমাদ চৌধুরী৷ এসময় তিনি ১৪ তারিখ যাত্রাবাড়ী মাদরাসায় ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ নসিহত করবেন৷ একই দিন শনিরআখড়া উলুমুল কুরআন মাদরাসার বাৎসরিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন৷

১৫ তারিখ মাদারীপুর জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় হাদীসের দরস দান করবেন৷ ওইদিন মাদারীপুর আহমাদাবাদ ইসলামীয়া কওমীয়া মাদরাসার বাৎসরিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন৷ ১৬ তারিখ মাদারà