রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

রাজধানীতে প্রাইভেটকারে তরুণীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রাইভেটকারে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনী দিয়েছে শিক্ষার্থীরা।

এ সময় ওই প্রাইভেটকারটি ভাংচুর করে তাকে পুলিশেও সোপর্দ করা হয়।

শুক্রবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত যুবককে গণপিটুনী ও গাড়ি ভাঙচুর করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জানা যায়, ফেসবুকে এক শিক্ষার্থীর সঙ্গে ওই তরুণের প্রেমের সম্পর্ক হয়। শুক্রবার তার সঙ্গে দেখা করতে ক্যাম্পাসে গিয়েছিল ওই যুবক। একর্পযায়ে ওই শিক্ষার্থীকে প্রাইভেটকারে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত যুবক। পরে শিক্ষার্থীরা ওই যুবকের গাড়ি ভাঙচুর করে এবং তাকে মারধর করে পুলিশে দেয়।

তবে অভিযোগ অস্বীকার করে যুবক জানায়, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল, এখন নেই। শিক্ষার্থীরা তাকে বিনা অপরাধে মেরেছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, আটক যুবককে শনিবার আদালতে পাঠানো হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ