বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

মাদানীনগর মাদরাসার শাইখুল হাদিস মাওলানা যাকারিয়ার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসাদুযযামান: বাংলাদেশের প্রবীণ আলেম ঢাকার দারুল উলূম মাদানীনগর মাদরাসার শাইখুল হাদিস মাওলানা যাকারিয়া সন্দিপী আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাদানীনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান তার মৃত্যুর খবর আওয়ার ইসলামকে নিশ্চিত করেন।

তিনি বলেন, মাওলানা যাকারিয়া সম্পূর্ণ সুস্থ ছিলেন। আজ তিনি মাদানীনগর মাদরাসায় দরস দিয়েছেন। বাদ মাগরিব নিজের রুমেই তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ২ ছেলে, হাজার ছাত্র-শিষ্য ও গুণগ্রাহী রেখে গেছেন।

শাইখুল হাদিস মাওলানা যাকারিয়া ফিদায়ে মিল্লাত সায়্যেদ আসআদ মাদানী রহ. এর খলিফা।
তিনি ভারতের জামিয়াতুল উলুম রাজস্থানের মুহাদ্দিস ছিলেন। মাদানীনগর মাদরাসার আগে জামিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ-ঢাকায়ও দরস দেন।

শাইখুল হাদিস মাওলানা যাকারিয়া রহ. চট্টগ্রাম জেলার সন্দিপে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

আগামীকাল রোববার সকাল দশটায় মাদানীনগর মাদরাসা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ সন্দিপী।

মাওলানা যাকারিয়া’র আকস্মিক ইন্তেকালে মাদরাসায় শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ