রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ঠাকুরগাঁও-ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঠাকুরগাঁওবাসীর দাবি পূরণ হল দীর্ঘ প্রতিক্ষার পর। এবার ঠাকুরগাঁও থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে সরাসরি রাজধানী ঢাকার সঙ্গে ঠাকুরগাঁয়ে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়।

ঠাকুরগাঁও রেলস্টেশন সহকারি মাস্টার অনুপ বসাক জানান, সকালে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ট্রেনে উঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সকাল ৭টা ৫৮ মিনিটে ঢাকার উদ্দেশ্যে দ্রুতযান নামে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও ছেড়ে যায়। এ ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়।

একই দিন একতা এক্সপ্রেস নামে আরেকটি আন্তঃনগর ট্রেন রাত ৯টায় পঞ্চগড় থেকে ছেড়ে রাত ৯টা ৩৮ মিনিটে ঠাকুরগাঁও পৌঁছাবে।

এরপর রাত ৯টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী প্রমুখ।

বিএনপি নির্বাচনে আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ