শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাংলাদেশের হাতে এলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পূর্ণ নিয়ন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  থ্যালেস অ্যালেনিয়া স্পেসের কাছ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে পেল বাংলাদেশ। পরিচালনা, রক্ষণাবেক্ষণসহ স্যাটেলাইটটির সব দায়দায়িত্ব এখন বাংলাদেশের।

শুক্রবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে থ্যালেস অ্যালেনিয়া স্পেস বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইটের নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয় ।

থ্যালেস অ্যালেনিয়া স্পেস স্যাটেলাইট সিস্টেম নির্মাণকারী ফরাসি একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার জিল অবাদিয়া বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকের কাছে ‘ট্রান্সফার অব টাইটেল’ হস্তান্তর করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার হস্তান্তর অনুষ্ঠানে বলেন, আজকের দিন দেশের মানুষের জন্য স্মরণীয় দিন। এ স্যাটেলাইট কতদিনে লাভজনক হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ এটি বাংলাদেশের একটি অর্জন, একটি গর্বের বিষয়।

গত ১২ মে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডার আছে। যার ২০টি দেশের মধ্যে ব্যবহার করা হবে। আর বাকি ২০টি ভাড়া দেওয়া হবে বিদেশে।

প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট তৈরি করা। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয় বাংলাদেশ। গাজীপুরের তেলিপাড়া এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান গ্রাউন্ড স্টেশন অবস্থিত। আর এর সাপোর্টিং গ্রাউন্ড স্টেশন রাঙামাটিতে।

সিরাতের মাস শুরু, কাল রবিউল আউয়ালের ১ তারিখ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ