মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আজ সংলাপে যাচ্ছেন না ড. কামাল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বুধবারের সংলাপে গণভবনে যাচ্ছেন না ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। এমনটাই জানিয়েছে ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার জনসভা করে ড. কামাল হোসেনের শরীর কিছুটা খারাপ হয়ে পড়ায় বুধবার তিনি সংলাপে যেতে পারছেন না বলে জানা যায়।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু গণমাধ্যমকে জানান, ড. কামাল হোসেন এর শরীরটা একটু খারাপ। আমরা এখন তাকে দেখতে যাচ্ছি, তার সঙ্গে পরামর্শ করতে। যদি শরীর ভালো থাকে তাহলে তিনি যাবেন।

প্রথম দফা সংলাপে গুরুত্বপূর্ণ দাবি মেনে না নেয়ায় আবার স্বল্প পরিসরে সংলাপ চেয়ে রোববার প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠান ড. কামাল হোসেন।

সংলাপে অংশগ্রহণের জন্য ঐক্যফ্রন্ট যে ১১ জনের নাম চূড়ান্ত করেছে সেখানে ড. কামাল হোসেনের নাম রয়েছে। তিনি অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংলাপে যারা উপস্থিত থাকছেন তারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ঐক্যপ্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ, ডা. জাহেদুর রহমান।

উল্লেখ্য, ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের মাধ্যমে সংলাপ শুরু হয়। তারপর ২ নভেম্বর বি চৌধুরীর নেতৃত্বে জাতীয় যুক্তফ্রন্ট, ৪ নভেম্বর ক্ষমতাসীন ১৪ দলীয় জোট, ৫ নভেম্বর হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট, ৬ নভেম্বর দুপুরে ইসলামী ঐক্যজোটসহ ধর্মীয় অন্যান্য দল এবং বিকালে বাম গণতান্ত্রিক জোটও সংলাপ করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ