শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ইমরান খানকে নিয়াজির সঙ্গে তুলনা, পার্লামেন্টে হাতাহাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান: ইমরান খানকে জেনারেল একে নিয়াজির সঙ্গে তুলনার জের ধরে পাকিস্তানের পার্লামেন্টে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদের মধ্যে তুমুল বিবাদ ও হাতাহাতির সৃষ্টি হয়।

এক পর্যায়ে স্পিকার দুই সাংসদকে বহিস্কার করতে বাধ্য হন। তারপর পরিস্থিতি শান্ত হয়ে আসে।

সোমবার জাতীয় পরিষদের এক অধিবেশন চলাকালে উত্তপ্ত কথা বিনিময় হলে হাতাহাতি পর্যন্ত চলে যায়।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা সাজিয়া মারি তার বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে জেনারেল একে নিয়াজির সঙ্গে তুলনা করেন। এ থেকে কোন্দলের সূত্রপাত হয়।

সাজিয়া মারির বক্তব্যের প্রতিবাদ জানায় দেশটির সংসদীয় সম্পর্ক বিষয়ক মন্ত্রী আলি মুহাম্মদ খান। এছাড়াও সরকারদলীয় সংসদ আব্দুল মাজেদ নিয়াজি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তিনি বিরোধীদলীয় নেতাকে উচ্চকন্ঠে শ্বাসাতে শুরু করেন। এতে বিরোধীদলীয় নেতারা উত্তেজিত হয়ে পরলে পার্লামেন্টে হৈচৈ শুরু হয়। বিবাদ হাতাহাতির পর্যায়ে চলে গেলে পরিস্থিতি সামাল দিতে স্পিকার দুই সংসদকে পার্লামেন্ট থেকে বহিস্কার করেন।

পরে মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত অধিবেশন মুলতুবী ঘোষণা করা হয়।

দেশের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করছে সৌদি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ