বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের হাবিব নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকায় প্রাইভেটকার ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাংলাদেশের হাবিবুর রহমান (৩৩) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল (১ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় দক্ষিণ আফ্রিকার ক্যাপটান শহর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামের জয়নাল বেপারীর ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক।

এ ঘটনা নিশ্চিত করে নিহতের বন্ধু আবুল কালাম জানান, দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করতের বাংলাদেশের সিংগাইরের হাবিবুর রহমান। ক্যাপটান শহরসহ বিভিন্ন শহরে তার ১০টি দোকান রয়েছে। একই সঙ্গে নিহত হাবিব অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক আনা-নেয়ার ব্যবসা করতেন।

ওই দিনগত সন্ধ্যায় ব্যবসা-সংক্রান্ত ব্যাপারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে তিনি মুনটকি শহরের বাসা থেকে প্রাইভেটকারে ক্যাপটান শহরে যান।

সেখান থেকে বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ শহরে ফেরার পথে রবারসন এলাকায় তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই হাবিব নিহত হন।

হাবিবুর দীর্ঘদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে মুগডান শহরে ৭-৮ বছর ধরে বসবাস করছিলেন। আগামী ১০ নভেম্বর রাতে ফ্লাইটে বাংলাদেশে আসার কথা ছিল।

নিহতের লাশ দেশে আনার ব্যাপারে তার ভাবিসহ আত্মীয়রা কাগজপত্র ঠিকঠাক করছেন। হয়তো আগামী সোম বা মঙ্গলবার লাশ বাড়িতে আনা হবে বলে নিহতের ছোট ভাই আলামিন জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু বলেন, ছেলের মৃত্যুর খবর শুনে পরিবারে বাবা জয়নাল বেপারী পাগলপ্রায়। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছাড়াই নেমে এসেছে।

খুনিদের সঙ্গে ঐক্য দেশবাসী প্রত্যাখ্যান করবে: কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ