রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বগুড়ায় শিবির নেতাসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) বিকালে শহরের জামিল নগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সরকারি আজিজুল হক কলেজের শিবিরের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও শিবিরকর্মী মুশফিকুর রহিম।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, ওই এলাকায় শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় শিবির নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাস থেকে সরকারি আজিজুল হক কলেজ শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদকসহ দুইজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে শিবিরের সদস্য রেজিস্ট্রার খাতা ও ইসলামি বই উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন-
সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ