রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আদাবরের বস্তিতে আগুনে পড়লো শতাধিক ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আদাবরের শেখেরটেকে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের শতাধিক ঘর পুড়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, রোববার রাত পৌনে ১১টার দিকে শেখেরটেকের ৬ নম্বর সড়কের শেষ মাথায় হাট্টার মোড়ে টিনশেড বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এর আগেই প্রায় শতাধিক ঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আদাবর থানার এসআই সোহেল রানা জানান, শ্যামলী হাউজিং এলাকার টিনশেড বস্তির অনেক ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়টি জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

ঢাকার শান্তিনগরে বহুতল ভবনে আগুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ