রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

গাজীপুরে শ্রমিক কলোনিতে আগুন: পুড়ে গেছে সব ঘরের মালামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেদ মিয়া (৭০) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর নাতিসহ আরও বেশ কয়েকজন আহত হন।

গতকাল বৃহস্পতিবার রাতে সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বাসন সড়ক (ঈদগাহ সংলগ্ন ভোগড়া) দক্ষিণপাড়া এলাকার একটি শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

নিহত সাবেদ মিয়া রংপুর জেলার পীরগঞ্জ থানার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ সিরারপাড় এলাকার মৃত জাফর মুন্সির ছেলে।

এ ব্যাপারে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ভোগড়া দক্ষিণপাড়া এলাকার জরিনা বেগমের জমি ভাড়া নেন স্বপন মিয়া। স্বপন সেখানে ৩৫টি ঘর নির্মাণ করে শ্রমিক কলোনি গড়ে তোলেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই কলোনির একটি ঘরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হয়ে ঘুমন্ত সাবেদ মিয়া মারা যান এবং তার নাতি শিমুল (৮) দগ্ধ হয়ে আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। কিন্তু ততক্ষণে ওই কলোনির সবকটি ঘরের মালামাল পুড়ে গেছে বলে জানান স্থানীয়রা।

আরো পড়ুন- বিদায় বন্ধু? আহ, আর দেখা হবে না

১ বছর চিকিৎসাধীন থাকার পর চলে গেলেন লেখক মুহাম্মদ রাশিদুল হক

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ