শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

জুনায়েদ শামসের কবিতা : প্রাণের আওয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাণের আওয়াজ
জুনায়েদ শামস

স্মৃতির জোছনা মেখে কেটে গেছে রাত
বিস্তৃত পাতাজুড়ে সুখ-সওগাত

কতো শত সুখ-ব্যথা প্রাণে থৈথৈ
কতো সুর কতো গান কতো হৈচৈ

প্রাণে প্রাণে কতো ছিলো একতার সুর
সব কেনো হয়ে গেলো ভেঙে চুর চুর!

সবকিছু যেনো পর অচিন সবাই
কেউ কারো কিছু নয় কেউ কারো নাই।

যেদিকেই চাই দেখি অাগুনের চোখ
কলমের নিব যেনো পিশাচের নখ

অাঙুলের একচাপে ঝরে যায় প্রাণ
নীলব্যথা ফুলে ওঠে আকাশ সমান

তিল ফুলে তাল হয় মিথ্যারা মেশে
অযুতের ঘর ভাঙে দু'টাকার রেশে

কৃষ্ণচূড়ার মতো সজ্জিত গ্রাম
নিমেষেই হয়ে যায় চিহ্নিত নাম

নগরজীবন বাঁধা যন্ত্রের খামে
নিলাম হচ্ছে স্বার্থের দরদামে

হৃদ্যতা সখ্যতা একতার বীণ
নেই নেই নেই এ'যে সোনার হরিণ।

পদে পদে ভয়-ভীতি মরণের ফাঁদ
সুখ-হীরামন যেনো অাকাশের চাঁদ।

বিদ্বেষে বিদ্বেষে পুড়ে যায় ঘর
প্রিয়তার ফুল-হাতে কাটা খঞ্জর।

এইখানে এই বুকে এই দরজায়
প্রেয়সীও ঘেন্নার থুথু দিয়ে যায়।

জলভরা চোখে দেখি ঘর পুড়ে ছাই
নিজ ঘর পুড়িয়েছে নিজ দেশলাই।

পুড়ে গেছে নড়ে গেছে সততার ভিত
তবুও স্বপ্ন দেখি একতার জিত

কলমের শিশে ভরি কলিজার ঘাম
পাঁজরে পাঁজরে খুদি সততার নাম

একতায় সততায় বুক বাঁধি ফের
প্রেমের নদীতে দেখি জয় মানুশের।

মীর হাবীব আল মানজুরের ৩টি কবিতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ