শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সিলেট সমাবশে থেকে নির্বাচনী দিকনির্দেশনা দিবে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাল সিলেট থেকে নির্বাচনী যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট 'জাতীয় ঐক্যফ্রন্ট'।

হযরত শাহজালালের মাজার জিয়ারত ও সমাবেশের মাধ্যমে কার্যক্রম শুরুর পরিকল্পনা থাকলেও সিলেটে, বিএনপি ছাড়া শরীক দলগুলোর তেমন কোন দৃশ্যমান রাজনৈতিক কর্মকাণ্ড নেই।

অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল সা.

স্থানীয় আওয়ামীলীগ নেতারা বলছেন, সিলেটের রাজনীতিতে প্রভাব ফেলার সক্ষমতা নেই নতুন এই ফ্রন্টের।

নির্বাচনের আগে রাজনীতির অঙ্গণে অন্যতম আলোচনার ইস্যু, নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। সিলেট থেকে নিজেদের কার্যক্রম শুরুর লক্ষ্যে ২৩ অক্টোবর সমাবেশের অনুমতি চাইলেও নিরাপত্তার অজুহাতে তাদেরকে একদিন পিছিয়ে ২৪ অক্টোবর জনসভার অনুমতি দেয় পুলিশ। সমাবেশ সফল করার প্রত্যয় জানিয়েছেন ঐক্য ফ্রন্টের স্থানীয় নেতারা।

ঐক্যফ্রন্টের সাত দাবি ও ১১ দফা লক্ষ্য সিলেটে ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি বিএনপির। সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতারা নির্বাচনী দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছেন তারা।

তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, সিলেটের ভোটের মাঠে ঐক্যফ্রন্টের কোন গুরুত্ব নেই।

ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে সরকার বিরোধী কোন কর্মসূচি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

আরো পড়ুন-

নির্বাচনকালীন সরকার সম্পর্কে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
কওমি স্বীকৃতি ও হাইয়াতুল উলইয়ার কাছে আমাদের প্রত্যাশা
মৃত্যুকে যেভাবে আলিঙ্গন করেন প্রিন্সিপাল হাবীব রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ