শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

মাড়ি ফোলা কমানোর উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম অাহমেদ: মাড়ি ফোলা সাধারণ সমস্যা হলেও বেশ বিরক্তিকর। আর ব্যথা তো রয়েছেই। ব্রাশ করার সময় আঘাত লেগে ফোলা মাড়ি থেকে রক্ত ঝরতে পারে।

জিনজিভাইটিস, সংক্রমণ, অপুষ্টি, গর্ভাবস্থা ইত্যাদি কারণে মাড়ি ফোলার সমস্যা হয়। এ ছাড়া ধূমপান, তামাকজাত দ্রব্য গ্রহণ, ভুলভাবে দাঁত ব্রাশ করা ইত্যাদি বিভিন্ন কারণেও মাড়ি ফোলার সমস্যা হয়।

লবণপানি:
মাড়ির ফোলা দূর করতে লবণ হতে পারে একটি চমৎকার ঘরোয়া উপাদান। এটি মুখের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে প্রতিরোধ করে এবং সংক্রমণের সঙ্গে লড়াই করে।আধা অথবা এক চা চমচ লবণ হালকা গরম পানিতে মেশান। মাড়ির ফোলা কমাতে দিনে দুবার এই পানি দিয়ে মুখ কুলি করুন।

হলুদ:
মাড়ির ফোলা দূর করতে হলুদও একটি ভালো ঘরোয়া উপাদান। এর মধ্যে রয়েছে কারকিউমিন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান ব্যথা ও ফোলা ভাব কমাতে কাজ করে।

১. এক চা চামচের এক-চতুর্থাংশ হলুদের গুঁড়া নিন। গুঁড়ার মধ্যে সামান্য হালকা গরম পানি দিয়ে পেস্ট তৈরি করুন।
২. পরিষ্কার আঙুল দিয়ে এই পেস্ট মাড়িতে মাখুন। পাঁচ মিনিট রাখার পর আলতোভাবে এক মিনিট ম্যাসাজ করুন।
৩. হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৪. প্রতিদিন দুবার করে এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করুন।

সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিল ৫ নভেম্বর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ