রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ভোলায় ৫০ কোটি টাকার মানহানি মামলা মইনুলের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। মামলাটি করেছেন ভোলা জেলা মহিলা যুবলীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না।

সোমবার দুপুরে মামলাটি দায়েরের পর জুডিসিয়ালি তদন্তের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আদালত। মামলায় উল্লেখ্য করা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির একাত্তর জার্নাল নামে একটি টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে অবমাননা করে বক্তব্য দেন ব্যারিস্টার মইনুল হোসেন।

যার মাধ্যমে নারীদের মর্যাদাকে হেয় করা হয়েছে। তার বক্তব্য মানহানীকর। মামলায় ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ছানাউল হক মামলাটি গ্রহণ করে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে জুডিসিয়াল তদন্ত করার নির্দেশ দিয়েছে। আগামী ৩১ অক্টোবর তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অারো পড়ুন-
আমিনুল ইসলাম মামুন; শোলাকিয়া থেকে কোটি হৃদয়ে
যুক্তরাজ্যের স্কুলগুলোতে জনপ্রিয় হয়ে ওঠছে হিজাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ