রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বিজিবির গোয়েন্দাকে কুপিয়ে পালালো ইয়াবা ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ

ফটিকছড়িতে বিজিবির গোয়েন্দা সদস্য সোহেল রানাকে কুপিয়ে পালিয়ে গেছে এক মাদক ব্যবসায়ী।

গতকাল (২১অক্টোবর) রবিবার আনুমানিক রাত ৯টায় উপজেলার হেঁয়াকো বানানী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আক্রমণকারী ইয়াবা ব্যবসায়ীর নাম সুমন, সে ভুজপুর থানার পশ্চিম সিকদারখীল এলাকার আব্বাস আলীর পুত্র।

আহত বিজিবি গোয়েন্দা সোহেল রানাকে গুরুতর অাহত অবস্থায় উদ্ধার করে গুইমারা বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হেঁয়াকো বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, হেঁয়াকো বিজিবি ক্যাম্পের গোয়েন্দা সদস্য সোহেল রানা গোপন সংবাদের ভিত্তিতে টহলে বের হলে হেঁয়াকো বানানী উচ্চ বিদ্যালয়ের সামনে ইয়াবা ব্যবসায়ী সুমনকে মোটরসাইকেল থামাতে বললে সে তার সাথে থাকা ধারালো দা দিয়ে বিজিবি সদস্য সোহেলকে কুপিয়ে অাহত করে পালিয়ে যায়।

খবর পেয়ে বিজিবি কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে সোহেলকে উদ্ধার করে এবং ইয়াবা ব্যবসায়ী সুমনের মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়।

রাজধানীতে এবার ঢুকছে সাদা ইয়াবা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ