বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

কলেজ নির্মাণে রডের বদলে বাঁশ: দুদকের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবান সরকারি মহিলা কলেজে গত ২০১৬-১৭ অর্থ বছরে বিজ্ঞান ভবনের ড্রপওয়াল নির্মাণ কাজে রডের বদলে বাঁশ ব্যবহার করায় দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বান্দরবানের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউ.এন এন্টারপ্রাইজ এর মালিক ক্যহ্লা মং মারমা ও ঠিকাদার তাপস কান্তি দাসকে অভিযুক্ত করে সোমবার (২২ অক্টোবর) এ মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ২০১৬-১৭ অর্থ বছরে বালাঘাটায় অবস্থিত বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের ড্রপওয়াল নির্মাণের সময় রডের বদলে বাঁশ ব্যবহার করার ঘটনা বিভিন্ন পত্রিকা ও টিভিতে প্রকাশিত হবার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দুদক।

২০১৮ সালের ৪ এপ্রিল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করন এবং এলজিইডি’র প্রকৌশলীদের বিপক্ষে তদন্ত রিপোর্টের ভিত্তিতে দুদক এই মামলাটি দায়ের করেন।

উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দাবি করেন, ২০১৬-১৭ অর্থবছরে ৯১ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে এ নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

ওই সময় বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের নির্মাণ কাজে রডের বদলে বাঁশ দেওয়ার ঘটনা পত্র পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রকাশিত হলে বাঁশ খুলে নিয়ম অনুযায়ী রড ব্যবহার করা হয় বলে দাবি করেন ওই সময়ে উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা।

অারো পড়ুন-
আমিনুল ইসলাম মামুন; শোলাকিয়া থেকে কোটি হৃদয়ে
যুক্তরাজ্যের স্কুলগুলোতে জনপ্রিয় হয়ে ওঠছে হিজাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ