রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা সদর উপজেলার রাজাপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে টিপু শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

র‌্যাব বলেছে, নিহত টিপু শেখ কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মদিকসহ আটটি মামলা রয়েছে।  নিহত টিপু শেখ সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-১২ এর পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রুহুল আমিন (এক্স বিএন) বলেন, পাবনা সদর উপজেলার রাজাপুরে ক্যালিকো কটন মিলের পরিত্যক্ত ভবনে মাদক কারবারিরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। বেশকিছু সময় গুলিবিনিময় চলার পর একপর্যায়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।

এরপর সেখানে টিপু শেখ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে টিপু শেখকে শনাক্ত করে।

তিনি বলেন, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। নিহত টিপু শেখ কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে।

স্পেনে প্রিন্সিপাল হাবীবুর রহমানের মাগফিরাত কামনায় দুয়া

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ