শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

পূজার আসরে মদ পানে দুই ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূজায় আনন্ত ফূর্তির সময় মদ পানে যশোর ও কালীগঞ্জে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, যশোর শহরতলী ধর্মতলা এলাকার সুনীল দাসের ছেলে দিপু দাস (৩৫) ও ঝিনাইদহের কালীগঞ্জের কলেজপাড়া এলাকার অখিল দাসের ছেলে মুন্না দাস (৩৫)।

জানা যায়, বৃহস্পতিবার রাতে পূজার আসরে আনন্দে মদ পান করেন মুন্না। এতে তিনি অসুস্থ হলে প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে যশোরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে মুন্না মারা যায়।

এদিকে, পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দিপু দাস পূজায় অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

যশোর কোতয়ালি থানার এসআই শহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত মদ পানে ওই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।

দূর্গাপূজায় মুসলমানদের অংশগ্রহণ জায়েজ কি?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ