শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের আমিরসহ আটক ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লার হাজিগঞ্জে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের মহানগর আমিরসহ নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ অক্টোবর) সকালে নগরীর হাজিগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় মাওলানা মঈনউদ্দিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, আনোয়ার হোসেন, রাশেদ বেপারী, আলমগীর বাহার, আল আমিন, শহিদুল, হারুন অর রশিদ, জয়নাল আবেদীন ও জাকির হোসেন।

ফতুল্লা মডেল থানা থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাওলানা মঈনউদ্দিনের বাসায় অভিযান চালায় পুলিশ।

তাদের কাছে খবর ছিল, নাশকতার পরিকল্পনা করতে জামায়াতের শীর্ষ নেতারা বৈঠকে বসবে। পুলিশ ওই বাড়ি চারপাশ থেকে ঘিরে রেখে জামায়াত নেতাদের আত্মসমর্পনের সুযোগ দেয়।

এ সময় ওই বাসা থেকে ৫টি ককটেল, ৭টি আতশবাজি ও বেশ কিছু রডের টুকরা উদ্ধার করা হয়।

আরো পড়ুন- জাতি একজন নির্ভীক মুজাহিদকে হারালো: রিসালাতুল ইনসানিয়াহ

সিলেটের আলেম জনতা মেয়র সাংসদ, জলে ভেজা সবার চোখ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ