শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বার্নিকাট ও শ্রিংলার সঙ্গে ওবায়দুল কাদেরের পৃথক বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাথে বৈঠক করেছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও  ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

বৈঠকে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক সঙ্কট সমাধানে জোর দিয়েছেন উভয়ে।  তবে ভোট ঘিরে কোনো আশঙ্কা দেখছেন না বলে জানিয়েছে শ্রিংলা।

দুর্গা পূজা উপলক্ষে সেতু ভবনে সড়ক ও সেতুমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করতে আসেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

বৈঠক শেষে শ্রিংলা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষই তাদের নির্বাচনী ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আসন্ন ভোটকে ঘিরে কোন সহিংসতার শঙ্কা করছে না ভারত।

শ্রিংলা বলেন, গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত, সহিংসতার কোনো সম্ভাবনা বা চেষ্টাও আমরা দেখছি না, আশা করি নির্বাচন পর্যন্ত এটা অব্যাহত থাকবে।

এ বিষয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না ভারত। সমসাময়িক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদারের বিষয় নিয়ে হৈ চৈ করার কিছু নেই।

শ্রিংলার পর, সেতু ভবনে আসেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ওবায়দুল কাদের সাথে বার্নিকাটের বিদায়ী বৈঠকেও উঠে আসে আগামী নির্বাচনের প্রসঙ্গ। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের গুরুত্ব দেন।

নিজেদের লক্ষ উদ্দেশ্য কূটনীতিকদের জানালো ঐক্যফ্রন্ট

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ