শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ১৫ জনের ছবি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ ও হত্যায় ১৫ জন ব্যক্তি জরিত বলে জানতে পেরেছে তদন্ত টিম।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে তাদের পরিচয়ও প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, খাশোগিকে হত্যার উদ্দেশ্যেই তুরস্কে আসেন সৌদির ১৫ সদস্যের একটি দল। তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জরিত বলে বলা হয় প্রতিবেদনটিতে।

গণমাধ্যমটি তাদের পরিচয়ও প্রকাশ করেছে। পাসপোর্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সূত্র থেকে তাদের তথ্য নেয়া হয়েছে বলে জানা যায়।

১৫ সদস্য হলেন- সৌদি বিমানবাহিনীর লেফটেনেন্ট মেশাল সাদ এম আলবোস্তানি (৩১); সৌদির সাধারণ নিরাপত্তা বিভাগের ফরেনসিক প্রধান সালাহ মোহাম্মদ আল তুবাইগি (৪৭); সৌদির বিশেষ বাহিনীর সদস্য নাইফ হাসান আলআরাফি (৩২); সৌদি রাজ পরিবারের সদস্য মোহাম্মদ সাদ এইচ আলজাহরানি (৩০), আব্দুল আজিজ মোহাম্মদ এম আলহাউসাউই (৩১), ফাহাদ শাবিব এ আলবালাউই (৩৩); ইন্টেলিজেন্স বিভাগে কর্মরত মানসুর ওসমান এম আবাহুসাইন (৪৬); রাজপরিবারের নিরাপত্তারক্ষী বাহিনীর সম্ভাব্য সদস্য খালিদ আয়েধ জি আলোতাইবি (৩০); সৌদি বিমানবাহিনীর মেজর ওয়ালেদ আব্দুল্লাহ এম আলসেহরি (৩৮); সৌদি সেনাবাহিনীর লেফটেনেন্ট থার গালিব টি আল হারবি (৩৯); সৌদি কূটনীতিক মাহের আব্দুল আজিজ এম মুতরিব (৪৭); সৌদির প্রাথমিক ইন্টেলিজেন্স এজেন্সিতে কর্মরত মুস্তাফা মোহাম্মদ এম আলমাদানি (৫৭); সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কর্মরত সাইফ সাদ কিউ আলকাহাতনি (৪৫)।

বদর লাফি এম আলোতাইবি (৪৫) এবং তুরকি মুসাররফ এম আলসেহরি (৩৬) এই দুজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তুর্কি সরকার বলছে, ১৫ সদস্যের এ টিমই খাশোগি হত্যায় ভূমিকা পালন করেছে।

ভিডিও গেমসের মতো হত্যা যাদের নেশা; খাশোগিকে নিয়ে তাদের এতো আহাজারি কেন?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ