মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের ময়মনসিংহের ইত্তেফাকুল মাদারিসিলের ফল প্রকাশ শনিবার ফজরের জামাতে যাওয়ার পথে ট্রাকচাপায় গেল প্রাণ

ট্রেনের হুইসেলের কোনটার কী মানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার আগে একটানা হুইসেল বাজিয়ে যাত্রীদের সতর্ক করে দেওয়া হয়। কখনও শর্ট বা কখনও লং হুইসেল বাজানো হয়ে থাকে। এই শর্ট ও লং হুইসেল বাজানোর কতগুলো মানে রয়েছে। কী সে মানে চলুন জেনে নেয়া যাক।

একবার শর্ট হুইসেল বাজালে বুঝতে হবে ট্রেনটির রেলইয়ার্ডে যাওয়ার সময় হয়ে গিয়েছে। দুবার শর্ট হুইসেল বাজালে বুঝতে হবে ট্রেন ছাড়ার জন্য প্রস্তুত। ছাড়ার আগে তাই চালক দুবার শর্ট হুইসেল বাজিয়ে ইঙ্গিত দেন।

আপৎকালীন ক্ষেত্রে তিনবার শর্ট হুইসেল বাজান চালক। এর অর্থ হলো ট্রেনের ইঞ্জিনের নিয়ন্ত্রণ লোকো পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সেই সঙ্গে গার্ডের কাছে বার্তা যায় ভ্যাকুম ব্রেক দিয়ে যেন ট্রেন থামানো হয়।

ট্রেনের চালক যদি চারবার শর্ট হুইসেল বাজান, তাহলে বুঝতে হবে ট্রেনে যান্ত্রিক কোনো সমস্যা হয়েছে। আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। দুবার শর্ট হুইসেল আর একবার লং হুইসেল বাজালে বুঝতে হবে কেউ ট্রেনের আপৎকালীন চেন টেনেছেন বা গার্ড ভ্যাকুম ব্রেক কষেছেন।

ট্রেন চলার সময় যদি লম্বা হুইসেল বাজাতে থাকে, তাহলে বুঝতে হবে সামনেই কোনো স্টেশন আছে। আর সে স্টেশনে ট্রেনটি থামবে না।

থেমে থেমে দুবার হুইসেল বাজালে বুঝতে হবে সামনেই লেভেল ক্রসিং আছে। তাই চালক সতর্ক করে দেন কেউ যেন ক্রসিং পারাপার না করেন। ট্রেন যখন ট্র্যাক পরিবর্তন করে, তখন চালক দুবার লম্বা হুইসেল এবং একবার শর্ট হুইসেল বাজান।

আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ