মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’

জেলা প্রশাসক বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ অক্টোবরের মহাসমাবেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  আগামীকাল রোববার জেলা জেলায় বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করবে।

দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাসহ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সারাদেশে স্মারকলিপি পেশ কর্মসুচি সফল জেলা নেতাকর্মীসহ দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ্য হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।

ঢাকা জেলার কর্মসুচি : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা রাজধানীর বাহাদুর শাহ পার্কে সকাল ১০টায় জমায়েতশেষে ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করবে।

দলের ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসেন কর্মসূচি সফলে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাশ্চাত্যে হিজাব নিয়ে যেসব হাস্যকর প্রশ্নের মুখোমুখি হতে হয়

আরএম/