আওয়ার ইসলাম: গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার বিক্ষোভ মিছিলের চেষ্টার সময় বরিশাল থেকে বিএনপির ৩ নেতা ও মাদারীপুর থেকে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে বিক্ষোব মিছিল পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।
এসময় সমাবেশ থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জামিনুর হোসেন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন হাওলাদার, শাহীন চৌকিদার ও জাহিদ সহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে বিএনপির ৩ নেতা আটক করা হয় বলে বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি নূরুল ইসলাম জানান।
এরা হলেন- মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও বিএনপি কর্মী হাসিবুর রহমান।
ওসি নূরুল বলেন, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও নাশকতার চেষ্টা করে। এ সময় যুবদলের তিন নেতাকর্মীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে থাকায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এ পুলিশ কর্মকর্তা জানান।
উল্লেখ্য, সোমবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির নয়া পল্টন অফিসের সামনে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার (৯ অক্টোবর) ঢাকার একটি আদালত তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আলোচিত আরো খবর
বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ড, তারেকসহ ১৭ জনের যাবজ্জীবন
তারেককে দ্রুত ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন যারা
তাহাজ্জুতের নামাজ পড়ে অাল্লাহর কাছে বিচার চেয়েছিলাম
[মালিবাগে চালু হয়েছে অত্যাধুনিক হিজামা সেন্টার। নবীজি সা. নির্দেশিত এ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে সুস্থ থাকà