বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮


বুলগেরিয়ায় নারী সাংবাদিককে ধর্ষণের পর হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুলগেরিয়ায় এক টিভি সাংবাদিককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৩০ বছর বয়সী ওই সাংবাদিকের নাম ভিক্টোরিয়া মারিনোভা।

বুলগেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রুসে এ ঘটনা ঘটেছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

টিভি কর্তৃপক্ষ বলছে, শনিবার একটি পার্কের ভেতর সাংবাদিক মারিনোভার মরদেহ পাওয়া গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মারিনোভার শরীরের কিছু অংশে কাপড় ছিল না। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং দমবন্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারা করা হচ্ছে।

বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ম্লাদেন মারিনভ জানিয়েছেন, কোনো রিপোর্টের জের ধরেই ওই নারী সাংবাদিক ধর্ষণ ও খুনের শিকার হতে পারেন।

সূত্র: আল-জাজিরা

যে ৪ গুণ থাকলে নারীর জান্নাত সুনিশ্চিত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ