বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ পরবর্তী করণীয় সম্পর্কে বিশেষ আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো হজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান নর-নারী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা মুকাররমা গমন করেন। আমাদের দেশ থেকেও প্রতি বছর লক্ষাধিক ভাই-বোন হজ করে থাকেন।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেকেই হজের গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণা রাখি না, হজ পরবর্তী জীবনের করণীয় সম্পর্কে অবগত না। ফলে হজ পালন সত্বেও আমাদের অনেকের জীবনে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না।

এ বিষয়টি লক্ষ্য করে মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা আগামী ১২ অক্টোবর শুক্রবার ‘হজ পরবর্তী করণীয়’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে।

আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, মুআল্লিামুল হুজ্জাজ মাওলানা ইয়াহইয়া জাহাঙ্গীর, খতীব বাইতুল মামুর জামে মসজিদ, নবীনবাগ, খিলগাঁও ঢাকা।

শাইখুল হাদীস আল্লামা হাসান ফারুক, প্রিন্সিপাল রওজাতুল উলূম মাদরাসা, গজারিয়া মুন্সিগঞ্জ এবং বিদগ্ধ লেখক গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

এছাড়াও দেশবরেণ্য ওলামা-মাশায়েখ উপস্থিত থাকবেন। একজন বাইতুল্লাহর মেহমান হিসেবে উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করেছেন আয়োজকগণ।

সহজে তাহাজ্জুদের অভ্যাস গড়ার উপায়: মুফতি তাকি উসমানি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ