মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

চলে গেলেন আলোচিত হিসনুল মুসলিমের লেখক শায়খ সাইদ বিন আলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহিদ আদনান: বিশ্বজুড়ে আলোচিত গ্রন্থ ‘হিসনুল মুসলিম’ প্রণেতা শায়খ ড. সাঈদ বিন আলি বিন ওয়াহাফ কাহতানি ইন্তেকাল করেছেন।

আজ সোমবার (১ অক্টোবর) ফজরের সময় তিনি মহান রবের সান্নিধ্যে পাড়ি জমান।

আজ বাদ আসর স্থানীয় মসজিদ ‘রাজেহি জামে মসজিদে’ তার নামাজে জানাজা শেষে মাকবারায়ে নাসীমে দাফন করা হবে৷

হিসনুল মুসলিম

সাঈদ বিন আলী বিন ওয়াহফ কাহতাতি ১৩৭২ হিজরি সনে কাহতানের আরিন নামক গ্রামে জন্ম গ্রহণ করেন৷

১৪০৪ হিজরিতে তিনি জামিয়া ইমাম মুহাম্মাদ ইবনে সউদ থেকে ‘কুল্লিয়াতু উসুলিদ দ্বীন’ বিভাগ থেকে শিক্ষা সমাপন করেন৷

১৪১২ হিজরিতে তিনি ‘আল হিকমাহ ফিদদাওয়াতি ইলাল্লাহ’ বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন৷

১৪১৯ হিজরিতে ‘ফিকহুদ দাওয়াহ ফি সহিহিল ইমামিল বুখারি’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন৷

তিনি ছিলেন তার এলাকায় এক স্থানীয় মসজিদের ইমাম ৷ ড. সাঈদ বিন আলীর লিখিত কিতাবের সংখ্যা ৮০৷ এর মধ্যে উল্লেখযোগ্য হলো হিসনুল মুসলিম৷ ইতোমধ্যে যে কিতাবের কয়েক মিলিয়ন নুসখা ছাপা হয়েছে৷ পৃথিবীর বিভিন্ন ভাষায় এটির অনুবাদ ছাপা হয়েছে।

সূত্র: আল ইয়াওম

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ