শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ঢাকা থেকে টাঙ্গাইল-ময়মনসিংহের বাস বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহের বাস চলাচল বন্ধ রয়েছে।

সোমবার রাত থেকে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে। মঙ্গলবার সকালেও একই চিত্র দেখা গেছে।

এদিকে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকায় গাজীপুর পর্যন্ত দীর্ঘ যানজট লেগে গেছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ জানান, রাতের কোনো এক সময় বাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা।

ওই ঘটনায় মহাখালী বাস টার্মিনালের উত্তর পাশে সড়কের দুই লেনই অবরোধ করে শ্রমিকরা। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।

গুলশান বিভাগের এসি (পেট্রল) আমজাদ হোসেন জানান, মহাখালী বাস টার্মিনালের উত্তর পাশে মারামারির ঘটনায় রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ