বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী

গাজায় ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলকৃত গাজায় ইহুদিবাদী ইসরাইলি সৈন্যদের গুলিতে আবু সাদেক (২১) নামে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গাজার কাছে ইসরাইলি সীমান্ত এলাকায় সোমবার সহস্রাধিক ফিলিস্তিনি নিজ গৃহে ফিরার দাবিতে বিক্ষোভ মিছিলে ইসরাইলি সেনারা এতে নির্বিচারে গুলি চালায়। এতেই ঘটনাস্থলে ওই ফিলিস্তিনি যুবক প্রাণ হারান। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন।

আহতদের গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিদের ঘরে ফেরার আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত দেড় শতাধিক নিরপরাধ ফিলিস্তিনিকে প্রাণ দিতে হলো ইসরাইলি সেনাদের গুলিতে।

আরও পড়ুন: তাবলিগ বিষয়ে পরিপত্র স্থগিত করলো সরকার

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন

-আরএম