বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী

কিভাবে দাবি আদায় করতে হয় আ: লীগই শিখিয়েছে: মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের দাবি না মানলে আন্দোলন করেই তা আদায় করা হবে, বলছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। কিভাবে দাবি আদায় করতে হয় তা আওয়ামী লীগের কাছেই শিখেছি।

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বি. চৌধুরী ও ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট যে ৫-দফা দাবি তুলে ধরেছে তার প্রথমটিই হচ্ছে 'বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের' দাবি। তাতে এটাও বলা হয়েছে যে 'নির্বাচনকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

সারা দেশের মানুষ যেটা চায় সেটাই তো করতে হবে। সংবিধানে কি আছে সেটা বড় কথা নয়। তাহলে তো ১৯৯৪-৯৫ সালে বর্তমান প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেটা দেখতে হবে বলেন মওদুদ আহমেদ।

কিন্তু প্রধানমন্ত্রী তো বলেছেন তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরে আসার আর কোন সুযোগ নেই, এ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে - এ নিয়ে আলাপ-আলোচনা কতটা হতে পারে?

বিবিসি বাংলার মিজানুর রহমান খানের এ প্রশ্নের জবাবে মি. আহমেদ বলেন, "এই একই কথা সেসময়কার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন।

তখন বর্তমান প্রধানমন্ত্রী এ কথা মানেন নি। সর্বদলীয় সরকারের কথা স্যার নিনিয়ান বলেছিলেন, সেটাও মানেন নি - বলেছিলেন সর্বদলীয় সরকার নয় আমরা আন্দোলন করছি নির্দলীয় সরকারের জন্য। সে দাবি আদায়ের জন্য ১৭৩ দিন হরতাল করা হয়েছিল। আর এখন তিনি সংবিধান পরিবর্তন করে ঠিক আগের অবস্থানে ফিরে গেছেন।

তার মানে কি বিএনপি আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করবে নিরপেক্ষ সরকারের অর্ধনে নির্বাচনের জন্য? দেশ কি সংঘাতের দিকে যাবে?

জবাবে মওদুদ আহমেদ বলেন, সেটাই আমরা চেষ্টা করবো। আমরা তো সংঘাত করবো না, সেটা সরকারের ওপর নির্ভর করবে।

আমাদের তো একটা ঘরোয়া বৈঠকও করতে দেয়া হয় না। আমাদের কয় হাজার নেতাকর্মীকে কারাবন্দী করেছে, কয় হাজার মামলা দিয়েছে? এসব কি আপনাদের চোখে পড়ে না? আর আমাদের বলছেন, এ সরকারের অধীনে নির্বাচন করার জন্য - যারা এখনই আমাদের কোন স্পেস দিচ্ছে না? পাল্টা প্রশ্ন করেন মি. আহমেদ।

অপেক্ষা করেন একটু,আমাদের একটু মাঠে নামতে দেন। সব শান্তিপূর্ণ হবে। শুধু আমরা দেখাবো বাংলাদেশের মানুষ কি চায়, কত মানুষ আমাদের দাবির পক্ষে আছে। তা একটু সুযোগ পেলে আমরা দেখাবো বলেন তিনি।

কিন্তু সে সুযোগ না দিলে , মাঠে নামতে না দিলে কি করবেন? জবাবে মওদুদ আহমেদ বলেন, যদি না দেয়,