বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বেফাকের শুকরিয়া মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আজ (২০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আসরের নামাজের পর রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মুকাররম উত্তর গেট থেকে বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষা বোর্ড বেফাকের নেতৃবৃন্দ  শুকরিয়া মিছিলের ঘোষণা দিয়েছে।

‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস হওয়ায় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এ শুকরিয়া মিছিল অনুষ্ঠিত হবে।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

আজ (২০ সেপ্টেম্বর) বৃহস্পতিবারআজ সকালে বেফাকের নিজস্ব কার্যালযয়ে  সিনিয়র সহ-সভাপতি ও হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বেফাকের সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জানা যায়, অনুষ্ঠিততব্য শুকরিয়া মিছিলে  বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) সিনিয়র সহ সভাপতি ও হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহউদ্দিন রাজু, আল্লামা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মহসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল আমিন, মাওলানা মাহফুজুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থি থাকবেন।

বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী ও মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস যৌথভাবে বায়তুল মুকাররমের উত্তর গেটে অনুষ্ঠিতব্য এ শুকরিয়া মিছিলে রাজধানীর সকল কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ