শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাফিয়ার অনন্য আরবি শরাহ ‘আন-নাফিয়াহ ফী শারহিল কাফিয়াহ’ ৬ নবজাতকের মৃত্যু: ‘হাসপাতালের নোটিশ বাতিল আইনসম্মত নয়’ বললেন শিশির মনির ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা

নাটোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজউদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত দেড়টার দিকে উপজেলার কাটাশকোল গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটে।

র‌্যাবের দাবি, নিহত সিরাজউদ্দিন বড়াইগ্রাম উপজেলার অন্যতম শীর্ষ মাদকবিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় চারটি মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি উপজেলার বালিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি বিদেশি পিস্তল, এক রাউন্ড পিস্তলের তাজা গুলি, পিস্তলের গুলির একটি খালি খোসা, একটি ম্যাগাজিন, ৫৩০ পিস ইয়াবা, ৩২০৫ টাকা, একটি চার্জার টর্চলাইট, ছয়টি পুরনো স্যান্ডেল, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাবের একটি টহল দল দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা টহল শেষে নাটোর ফিরছিলেন। পথে কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় পৌঁছলে কিছু লোকের আনাগোনা দেখে তাদের সন্দেহ হয়।

এ সময় র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করেন। র‌্যাবও পাল্টা গুলি করে।

পরে বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ একজনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে বড়াইগ্রাম থানা পুলিশ মরদেহটি এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা সিরাজউদ্দিনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত সিরাজুল ইসলাম বড়াইগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৫টি মামলা রয়েছে বলে জানান

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরও পড়ুন: ভয়াবহ আগুনে জ্বলছে মার্কেট, আজান দিচ্ছেন যুবক (ভিডিও)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ