মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

অনুষ্ঠিত হলো হালুয়াঘাট দর্পণ'র মননশীল সাহিত্য সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলিয়াস সারোয়ার: স্থানীয় ইতিহাস-সংস্কৃতি বিষয়ক সাময়িকী হালুয়াঘাট দর্পণ'র উদ্যোগে গতকাল (৩০ আগস্ট)  বিকেলে এক মননশীল সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে ৷

হালুয়াঘাট মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ’র সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয় ।

হালুয়াঘাট দর্পণ'র প্রধান সম্পাদক ইলিয়াস সারোয়ার'র উপস্থাপনায় সাহিত্য সভার প্রথম অধিবেশন শুরু হয় বিকেল ৩টার পর। চলে ৫টা পর্যন্ত।

এতে হাফেজ ওয়াজিদুল ইসলাম রুম্মানের কণ্ঠে পৃথিবীর বিশুদ্ধতম ও সর্বশ্রেষ্ঠ সাহিত্য সম্বলিত মহাগ্রন্থ আল কুরআনের অংশ বিশেষ আবৃত্তির পর উপস্থাপিত হয় স্বরচিত ছড়া, কবিতা, ছোটগল্প, ফিচার পাঠ এবং সংশ্লিষ্ট আলোচনা।

ছড়া ও কবিতা পাঠ করেন আবদুল করিম ফরাজী, মোজাম্মেল খান চাঁদশ্রী, খোরশেদ আলম মুক্তা, আবদুল্লাহ আল মামুন শিকদার, আনোয়ার হোসাইন, মোঃ ইবরাহীম, আবদুল হাই, আবির আবরার প্রমুখ ৷ ফিচার ও ছোটগল্প পাঠ করেন যথাক্রমে বদরুদ্দোজা সোহেল ও খোবায়েব আল হাসান ৷

আলোচনা করেন জাতীয় পর্যায়ে সমাদৃত আলোচক এনামুল হক মন্ডল, সাংবাদিক হুমায়ুন কবির মানিক ও কারী নাসির উদ্দীন ৷

দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৫টা ২০ মিনিটে। চলে ৬টা ৩৫ মিনিট পর্যন্ত। এতে ছিল স্থানীয় ও জাতীয় পর্যায়ের কবি-সাহিত্যিকদের সুচিন্তিত দিক-নির্দেশনামূলক আলোচনা।

এতে বক্তব্য দেন- বিশিষ্ট সাহিত্যিক মুহাদ্দিস আমির ইবনে আহমদ, সমাজকর্মী মাসুদ করিম, সমাজসেবক হাফিজ উদ্দীন, কবি মির্জা তাওফিক হাসান বেগ, কবি মোজাম্মেল খান চাঁদশ্রী, অভিজিৎ রায়, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ প্রমুখ ৷

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আনসারুল হক রাসেল, আবদুল কাইয়ুম, আব্দুল জব্বার, শিশির বেগ, আল আমিনসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি ৷

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ