শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

এখনও শুরু হয়নি প্রাথমিকের বই মুদ্রণের কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছরের মাধ্যমিকের বইয়ের কাজ শুরু হলেও এখনও শুরু হয়নি প্রাথমিকের কাজ। আগামী মাসে কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে এনসিটিবি।

এদিকে গতবারের চেয়ে ১১১ কোটি টাকা খরচ বাড়লেও এনসিটিবি এবং মুদ্রণ মালিকদের দ্বন্দ্বে নির্দিষ্ট সময়ে বই দেয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অক্টোবরের মধ্যে এবার বিনা মূল্যের বই ছাপার কাজ শেষ করতে চেয়েছিল সরকার।

ফেব্রুয়ারি মাসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রাথমিকের বইয়ের দরপত্র আহ্বান করে। তবে কাগজের দাম নিয়ে ব্যবসায়ীদের সাথে দ্বন্দে আবার জুন মাসে দরপত্র আহ্বান করে এনসিটিবি।

অথচ প্রথমবারের চেয়ে ১১ কোটি টাকা বেশি মূল্যেই শেষ পর্যন্ত চলতি মাসের ২০ তারিখ কাজ দেয় বোর্ড। মাঝে নষ্ট হয়েছে তিনমাস সময়। যদিও এনসিটিবি বলছে, যৌক্তিক দাম অনুযায়ী তারা কাজ দিয়েছে।

মাধ্যমিকের বইয়ের ছাপার কাজ শুরু হয়ে গেছে। প্রাথমিকের কাজও শীগগিরিই শুরু হবে বলছে এনসিটিবি। মুদ্রণ মালিকরা বলছেন, এনসিটিবির সিদ্ধান্তহীনতার কারণেই প্রাথমিকের কাজ এখনও শুরু করা যায়নি।

এবার ৩৬০ কোটি টাকা খরচে ৩৬ কোটি নতুন বই ছাপা হচ্ছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ