বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আজান ছাড়া মসজিদের মাইকে শব্দ প্রচারে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়াতে আজান ছাড়া মসজিদের মাইকে অন্য কোনো শব্দ প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিশেষ করে মানুষ যখন ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে অথবা নামাজ পড়ছেন। একই সঙ্গে নামাজের সময় মাইকের শব্দ না বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় আজান বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে দেশটির মসজিদগুলোতে কীভাবে আজান দেওয়া হবে, সে সম্পর্কে নির্দেশনা রয়েছে।

আজানের উচ্চ শব্দ নিয়ে অভিযোগ করায় এক নারীকে কারাদ- দেওয়ার সমালোচনার সময় ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় এসব নির্দেশনা জারি করল।

ছয় দফা নির্দেশনার মধ্যে রয়েছে মসজিদের মাইক অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে পরিচালনা করতে হবে, যাতে করে আজানের শব্দ মানুষের মনে মসজিদের প্রতি সম্ভাব্য বিদ্বেষ তৈরি না করে।

যারা আজান দেবেন তাদের অবশ্যই সুমধুর ও ভালো কণ্ঠের অধিকারী হতে হবে। নামাজের সময় শব্দের মাত্রা বাড়ানো যাবে না।

মানুষ যখন ঘুম, বিশ্রাম ও নামাজ আদায় করছে তখন আজান ছাড়া কোনো ধরনের শব্দ প্রচার করা যাবে না। আজান হতে হবে সুমধুর ও কানের জন্য শ্রুতিমধুর।

সূত্র: দ্য স্টার

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ