শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ভারতে কুরবানি নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ; গুলিবিদ্ধ ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ঝাড়খণ্ডের একটি গ্রামে কুরবানির ঈদের উৎসবের সময় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার এ ঘটনায় পুলিশসহ অনেক লোক আহত হয়েছে। খবর এনডিটিভি।

ঈদের দিন স্থানীয় মসজিদের মাইকে দেওয়া ঘোষণা অনুযায়ী সকাল প্রায় সাড়ে ১১টার দিকে পাকুর জেলার দানগা পাড়া গ্রামের কয়েকশত মানুষ কsরবানির পশু জবাইয়ের জন্য জড়ো হয়।

স্থানীয়রা প্রকাশ্যে গরু জবাই করার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়েছিল।

স্থানীয়রা জানিয়েছে, পুলিশ কsরবানিতে বাধা দিয়ে কsরবানির জন্য নির্দিষ্ট পশু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে গ্রামবাসী বাধা দিলে পুলিশ প্রথমে লাঠি পেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, পরে গুলি করে।

আহত গ্রামবাসীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত সাতজনের গায়ে গুলি লেগেছে।

ঝাড়খণ্ডে গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি আছে এবং দিল্লির কেন্দ্রীয় সরকার এই ঈদে প্রকাশ্যে পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

সূত্র: এনডিটিভি।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ