শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

প্রকাশ্যে কুরবানি দেয়া যাবে না: যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহায় ভারতের উত্তরপ্রদেশে প্রকাশ্যে পশু হত্যা করা যাবে না বলে নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের পুলিশ ও জেলা প্রশাসকদের তিনি এই নির্দেশ দেন। খবর এনডিটিভি, ডেইলি পাকিস্তান।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাজ্যের কোথাও যেন প্রকাশ্যে পশু হত্যা না হয়। এমনকি পশু হত্যার পর ড্রেন দিয়ে যেন রক্ত না বয়ে যায় সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে জেলা প্রশাসকদের ।

এছাড়া কোথাও যদি প্রকাশ্যে পশু হত্যার অভিযোগ ওঠে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দেন বিজেপি দলীয় এই মুখমন্ত্রী।

একই সঙ্গে কুরবানির পশুর সঙ্গে সেলফি তুলে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করতেও নিরুৎসাহিত করেন তিনি।

উত্তরপ্রদেশ সরকারের এক মন্ত্রীর বক্তব্য, কয়েক বছর ধরে পশুকে কুরবানি দেওয়ার আগে ও পরে তার সঙ্গে সেলফি তোলার প্রবণতা বেড়েছে। এটা অন্য ধর্মের লোকেদের ভাবাবেগে আঘাত করতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শহর বলে পরিচিত গোরখপুরের বাসিন্দা মুহম্মদ ইসলাম।

তিনি বলেন, ঘেরাও করা জায়গাতেই কুরবানি দেয়া হয়ে থাকে। জায়গাটা পরিষ্কারও রাখা হয়, পানি ঢালা হয় মাঝে মাঝেই। তবে কুরবানি দিলে কিছু রক্ত তো গড়িয়ে নালা-নর্দমায় যাবেই! কিন্তু তার জন্য এত রকমের নিষেধাজ্ঞা জারি করার কি আদৌ দরকার ছিল?

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ