শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ছাত্রীকে ধর্ষণ করায় শিক্ষককে নগ্ন করে হাঁটিয়ে থানায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রীকে ধর্ষণ করায় এক শিক্ষককে নজিরবিহীন শাস্তি দেয়া হয়েছে। ধর্ষণের অভিযোগে গণধোলাইয়ের পর ওই শিক্ষককে নগ্ন করে হাঁটিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এমন ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরে।

ওই শিক্ষকের বিরুদ্ধে দু’বছর ধরে এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এর জের ধরে স্থানীয়রাই হাতে তুলে নেন আইন। শিক্ষককে প্রকাশ্য দিবালোকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়। এতে পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রামবাবু নামের এক ইংরেজির শিক্ষকের বিরুদ্ধে দু’বছর ধরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সম্প্রতি ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। গর্ভপাত করানোর জন্য রামবাবু ওই ছাত্রীকে ওষুধ দেন বলে। তারপরই ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পুরো বিষয়টি নিজের বাড়িতে জানায় ওই ছাত্রী।

তার কাছে এসব কথা জানার পর ওই শিক্ষকের বাড়িতে হানা দেয় ছাত্রীর পরিজনরা। তাকে ব্যাপক মারধর করা হয়। নগ্ন করে হাঁটিয়ে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। থানায় পৌঁছনোর পর অভিযুক্ত রামবাবুকে জামা-কাপড় দেয় পুলিশ। ধর্ষণের অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ