শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকিয়ে রাখছে বাংলাদেশ: সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইনে নিরাপত্তা বাহিনীর হত্যা- নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের এক বছরেও তাদের প্রত্যাবাসন শুরু না হওয়ার জন্য কার্যত বাংলাদেশকেই দায়ী করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সূচি।তিনি বলেন, 'প্রত্যাবাসন চুক্তির কোনো শর্তই বাস্তবায়ন করেনি মিয়ানমার'। সিঙ্গাপুরে এক বক্তৃতায় তিনি এ কথা জানান। খবর রয়টার্সের।

বৌদ্ধপ্রধান দেশ মিয়ানমার ও বাংলাদেশ গেলো বছর রোহিঙ্গা প্রত্যাবর্তনের এক চুক্তিতে আসে। সুচি এ সম্পর্কে বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য ইতোমধ্যে জায়গা ঠিক করা হয়েছে।

তিনি রোহিঙ্গা প্রত্যাবর্তন কবে শুরু হবে এ সংক্রান্ত সময়সীমা ঠিক করা কঠিন বলে মনে করেন। তিনি আরও বলেন, প্রক্রিয়াটি চালু হওয়ার জন্য দুই দেশকে একসাথে কাজ করতে হবে। তবে প্রক্রিয়াটি শুরু করার দায়ভার ঢাকার।

তিনি বলেন, প্রত্যাবর্তনকারীদের মিয়ানমারে পাঠাতে হবে বাংলাদেশেরই। আমরা শুধু সীমান্তে তাদের স্বাগতম জানাতে পারি। আমি মনে করি বাংলাদেশের এ সিদ্ধান্ত নিতে হবে কত তাড়াতাড়ি তারা প্রক্রিয়াটি শুরু করবে।

মিয়ানমারের নেত্রীর এই বক্তব্যে তীব্র ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করেছেন রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কালাম।

তিনি বলেন, তার মতো একজন নেতার মুখ থেকে এ ধরণের বক্তব্য শুনে আমি দুঃখিত হলাম। প্রত্যাবাসনে বিলম্ব হওয়ার জন্য বাংলাদেশকে দায়ী করার সত্যের আরেকটি অপলাপ।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

অারও পড়ুন-

ইমরানকে মোদির চিঠি, বিষয়বস্তু নিয়ে বিতর্ক
ইমরান খানকে হত্যার পরিকল্পনা, আটক ১০

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ