শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

কাশ্মীর সংকট নিরসনে পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন পাকিস্তান তেহিরকে ইনসাফ দল বা পিটিআই'র ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে সংলাপই হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য উপায়।

দেশটির নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সোমবার কুরাইশি বলেন, দুই দেশের আলোচনা শুরু করা গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে এ নিয়ে সামান্যই অগ্রগতি হয়েছে।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বাধাবিপত্তি ছাড়া আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। এটাই সংকট সমাধানের একমাত্র উপায়। ইমরান খানকে শুভেচ্ছা জানিয়ে লেখা চিঠিতে মোদিও উন্মুক্ত আলোচনার কথা বলেছেন।

এসময় তিনি পররাষ্ট্র ক্ষেত্রে 'পাকিস্তান ফার্স্ট' হবে তার সরকারের মূলনীতি বলেও উল্লেখ করে বলেন, এখন থেকে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়েই পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে; অন্য কোথাও নয়। এছাড়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা হবে তার সরকারের অন্যতম নীতি।

চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক ক্রিকেটার ইমরান খান। বিজয় ভাষণে তিনি কাশ্মীর সংকট কাটাতে আলোচনার প্রস্তাব দেন। গত জুলাইয়ের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপও করেন তিনি।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদির চিঠি লেখার কথা নিশ্চিত করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। চিঠিতে তিনি দুই দেশের মধ্যে প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৪৭ সালের পর তিনবার যুদ্ধে লিপ্ত হয়েছিল পরমাণু সমৃদ্ধ দেশদুটি।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

অারও পড়ুন-

ইমরানকে মোদির চিঠি, বিষয়বস্তু নিয়ে বিতর্ক
ইমরান খানকে হত্যার পরিকল্পনা, আটক ১০

আরএম/