শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইমরান খানকে হত্যার পরিকল্পনা, আটক ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার পরিকল্পনাকারী ১০ জন আফগান সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আফগানিস্থান থেকে প্রশিক্ষণ নিয়ে আসা এই ১০ জন সন্ত্রাসী ইমরান খান এবং পাকিস্তানের প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করেছিল।

সোমবার (২০ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক এলাকা থেকে দেশটির পুলিশ প্রশাসন বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তাদেরকে গ্রেফতার করে। খবর ডেইলি পাকিস্তান-এর।

খবরে বলা হয়, সন্ত্রাসী গ্রুপটি আফগানিস্থান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল এবং দীর্ঘদিন ধরে ইসলামাবাদে আত্মগোপনে ছিল।

হামলার পরিকল্পনা সামনে আসার পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানা যায়।

এদিকে পাকিস্তানের প্রসিদ্ধ সাংবাদিক হামিদ মীর এক টুইটে, ইমরান খানের ওপর হামলার পরিকল্পনাকারীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার একদিন পরই ইমরান খান দেশের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। ২১ সদস্যের মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী ও পাঁচ জন উপদেষ্টা রয়েছেন। পরে তিনি জাতির উদ্দেশ্যে এক ভাষণে পাকিস্তানকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন।

সূত্র : ডেইলি পাকিস্তান

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরও পড়ুন: ইমরান খানের মন্ত্রিসভায় ওরা কারা?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ