বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ইমরান খানকে প্রভাবশালী চার দেশের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, ইরান, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের নেতারা।

নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তারা উষ্ণ অভিবাদন জানিয়েছেন বলে জানা যায়।তারা বলেন, ইমরানের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

শনিবার সকালে প্রধানমন্ত্রী হিসেবে পিটিআই নেতা ইমরান খানের শপথগ্রহণের পর থেকেই আসতে শুরু করে রজব তাইয়্যেব এরদোগান , থেরেসা মে ও হাসান রুহানিসহ বিশ্বনেতাদের ফোন ও শুভেচ্ছা বার্তা।

এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর ফোনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে কথা বলেছেন ইমরান খান।

ওই ফোনালাপের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ১০ নং ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে জানানো হয়, নির্বাচনে জয় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ায় ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

টুইটারে দেওয়া এক পোস্টে থেরেসা মে বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলে ভালো লেগেছে। যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে গভীর ও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের দুই দেশের একসঙ্গে করার মতো প্রচুর কাজ রয়েছে।

ফোনালাপে শিগগিরই দ্বিপাক্ষিক বৈঠকের ব্যপারে একমত হন দুই নেতা।ইমরান খানকে পাঠানো এক চিঠিতে তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান তার সফলতা কামনা করেছেন।

চিঠিতে এরদোগান বলেন, আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আমাদের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধ হবে; যা দুই দেশের জনগণের জন্য কল্যাণ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্কের সংকটকালে আপনি যে সংহতি প্রদর্শন করেছেন তাতে আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস, আপনার সৎ নেতৃত্ব তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

শনিবার ইমরান খানকে অভিনন্দন জানিয়ে লেখা এক চিঠিতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইসলামাবাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে তেহরান প্রস্তুত।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শপথগ্রহণের পর প্রথম বিদেশ সফরে ইরান যাবেন ইমরান খান। এরপর তিনি সৌদি আরব সফর করবেন।

এছাড়া সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সি দেদভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন ইমরানের কাছে। ওই বার্তায় পুতিন পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

চীনের প্রেসিডেন্ট লি কেকিয়াং ইমরানকে অভিনন্দন জানিয়ে দেওয়া বার্তায় বলেছেন, চীন ও পাকিস্তান সব সময়ের বন্ধু। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিকূল পরিস্থিতিতেও উভয়দেশের সম্পর্ক ছিল ভালো ও স্থিতিশীল। চীন-পাকিস্তান উন্নয়ন সম্পর্ক নিয়ে ইমরানের ইতিবাচক মন্তব্যেরও প্রশংসা করেন তিনি।

আমেরিকার পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নোয়ার্ট নিজের অফিসিয়াল টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন, আমরা পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণকে স্বীকৃতি দেই এবং তাকে স্বাগত জানাই।

পাকিস্তান এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য নতুন বেসামরিক সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে ওয়াশিংটন।

সূত্র: আল আরাবিয়া 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ